ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার

বলিউডে দীর্ঘ ৩৫ বছর পার করে ফেলেছেন অভিনেতা অক্ষয় কুমার। ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা এই অভিনেতা একসময় বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের একজন ছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু ছবি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরোনো দিনের কাজের কথা মনে করে তিনি বলেন, দশকের পর দশক ধরে কাজ করার পর যখন আমি নিজের পুরোনো সিনেমাগুলো দেখতাম, তখন নিজেকে একটা চড় মারতে ইচ্ছে করত। কারণ, শুরুর দিকে আমি শুধু অ্যাকশন চরিত্রেই অভিনয় করতাম এবং কেউ ভাবতই না যে আমি অন্য কিছু করতে পারি।
এই একঘেয়েমি ভাঙতেই অক্ষয় নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন।
এরপর তিনি একে একে ‘ধারকান’, ‘হেরাফেরি’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘টয়লেট: এক প্রেম কথা’ ও ‘প্যাডম্যান’-এর মতো ভিন্নধর্মী ও সামাজিক সচেতনতামূলক ছবিতে অভিনয় করে দারুণ সফল হন।
অক্ষয় জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকেই তার সময়টা ভালো যাচ্ছে না। অন্যদিকে, ইন্ডাস্ট্রির অনেকের মতে, অক্ষয় এখন অভিনেতার চেয়ে ব্যবসায়ী বেশি এবং ছবির লাভ-ক্ষতি নিয়ে তার তেমন মাথাব্যথা নেই। তবে এত কিছুর পরও এই অভিনেতার মনে রয়ে গেছে এক বড় আক্ষেপ।
সিনেমায় আসার মূল কারণ নিয়ে খোলাখুলি কথা বলেছেন অক্ষয়। তিনি জানান, মূলত টাকা রোজগার করতেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। তবে ক্যারিয়ার এতটা দীর্ঘ হবে, তা তিনি ভাবেননি। তিনি বলেন, ‘আশা করি আরো অন্তত পাঁচ বছর কাজ করব। সত্যি বলতে, মৃত্যুর পাঁচ মিনিট আগে পর্যন্ত আমি কাজ করে যেতে চাই।
অক্ষয় ভক্তদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। অ্যাকশন ও কমেডি ঘরানার এই বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র : এই সময়

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার

আপডেট সময় ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬