ঢাকা
,
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি
স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম
জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু
এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা
আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি
পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় সংঘর্ষ
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে গতকাল বুধবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ-উভয় দেশই নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ যোগাযোগ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।
উল্লেখ্য, ৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক সহযোগিতা বাড়ানোই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















