ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই রাউন্ড গুলির জবাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কী কারণে বিএসএফ গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলি ছোড়ার কারণ সম্পর্কে পুলিশও বিস্তারিত জানতে পারেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

আপডেট সময় ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬