ঢাকা
,
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬
দেশে ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
বিয়ে হয়নি ইবিতে আটক হওয়া সেই প্রেমিক যুগলের
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ
জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে ও মেয়ে শিশুর পার্থক্যে চমকে উঠলেন বিজ্ঞানীরা!
অন্তর্বর্তী সরকারের সময়েই পোশাক খাতে বড় ধাক্কা
পর্যটনে বাড়ছে ডিজিটাল রূপান্তর ও এআই ব্যবহার
পশ্চিমবঙ্গে নতুন করে নির্বাচন চাইলেন মমতা, সিইসির গ্রেপ্তার দাবি
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
দেশে ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, রোববার ও সোমবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















