ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে জয় পেয়েছেন খল-অভিনেতা শিবা শানু, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। আজ শনিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।
এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। ফলে ৭০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ১৭৯ ভোট। এ ফলকে এবারের নির্বাচনের অন্যতম চমক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিল্পী সমিতির ২১টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। এর আগে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয়

আপডেট সময় ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬