ঢাকা
,
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয়
প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা
যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব
শ্রমিক বিক্ষোভ : বিজিবি মোতায়েন, কারখানা ছুটি ঘোষণা
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিশৃঙ্খলা রোধে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন। এদিন সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি করেন শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ পর্যন্ত এলাকায় অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় চন্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে কোনাবাড়ী এলাকা পর্যন্ত অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। পুরো এলাকা মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় চলে পুলিশ ও শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আতঙ্কে আশেপাশের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকরা লাঠিসোটা নিয়ে সড়ক কাঠ ও টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে আগুন দেন তারা।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন দেন শ্রমিকরা।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























