ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে। জানা গেছে, দুপুরে গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালিয়েই দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।
ডুমুরিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহলে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আপডেট সময় ২ ঘন্টা আগে