ঢাকা
,
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন
আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ
পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান
শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর
২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩
প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
আবারও মেসির পেনাল্টি মিস
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- ৩১ বার পড়া হয়েছে
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে নেমে মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি।খেলার ২০ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পায়। কিন্তু ২১ মিনিটে মেসির নেওয়া শট মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর দারুণ দক্ষতায় রুখে দেন। বিশ্বকাপে নেওয়া মোট ৮টি পেনাল্টির মধ্যে এটি মেসির চতুর্থ মিস এবং এই আসরে দ্বিতীয়। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।
শুটআউট বাদ দিলে, এক বিশ্বকাপে দুইবার পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় এখন মেসি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট চারটি পেনাল্টি মিস হলো বিশ্বকাপে। এটিও একটি রেকর্ড।
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আজ সোমবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়।কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























