ঢাকা
,
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আর্জেন্টিনায় ফিরলেন মেসি
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর কিছুদিন বিশ্রাম নিতে মঙ্গলবার নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল থেকে আসা মেসির ব্যক্তিগত উড়োজাহাজ স্থানীয় সময় সকাল ৬টা ২৭ মিনিটে রোজারিওর কাছাকাছি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের বাইরে অসংখ্য সমর্থক ব্যানার ও জাতীয় পতাকা হাতে অপেক্ষা করলেও মেসি জনসমক্ষে আসেননি।
সমর্থকেরা শুধু রানওয়েতে অপেক্ষমাণ একটি ক্রীড়াযান দেখতে পান। সেটিতেই পরিবারসহ মেসিকে রোজারিওর উপকণ্ঠের ব্যক্তিগত আবাসিক এলাকা ফুনেসে নিয়ে যাওয়া হয়। রাজধানী বুয়েনস আইরেস থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার।
মেসির সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত পুরো বিশ্বকাপজুড়েই পরিবার তার সঙ্গে ছিল।
রোজারিওতে মেসির অপেক্ষায় ছিলেন তার ৬৮ বছর বয়সী বাবা হোর্হে মেসি। বিশ্বকাপ চলাকালেই পরিবার জানিয়েছিল, তিনি একটি অজ্ঞাত অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন।
প্রিয় তারকাকে একনজর দেখতে ভোর সাড়ে ৩টা থেকেই বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন সমর্থকেরা। তাদের মধ্যে আর্জেন্টিনার জার্সি পরা দুই কিশোরীর হাতে ছিল স্বাগত বার্তা। একটি ব্যানারে লেখা ছিল, ‘মেসি, আপনি কিংবদন্তি। আমাদের হৃদয়ে আনন্দ এনে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পুরো দেশ আপনাকে ভালোবাসে।’
বিশ্রাম শেষে জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের চলমান মৌসুমে নিজের ক্লাবে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির।
এদিকে কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের স্কোয়াডের ১৫ জন ফুটবলার সোমবার বিশেষ উড়োজাহাজে রাজধানী বুয়েনস আইরেসের এসেইসা বিমানবন্দরে পৌঁছান।
গত রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।
এটি ছিল মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে তিনি ২০১৪ ও ২০২২ সালের ফাইনালেও খেলেছিলেন। এবারের আসরে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় হয়েছেন তিনি। ১০ গোল করে সবার ওপরে ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন এমবাপ্পে। তাঁর গোল ২২টি। আর ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























