ঢাকা
,
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন
আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ
পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান
শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর
২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩
প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট আবারও স্থগিত
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- ২৬ বার পড়া হয়েছে
সব প্রস্তুতি শেষ হলেও আবারও ঢাকায় কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজন স্থগিত করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজকদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত জানানো হয়।
আকস্মিক এ সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।
কনসার্ট বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে জানানো হয়, সব টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
এর আগ চলতি বছরের ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছিল।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























