ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে ব্যক্তিগতভাবে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার পরিবারের সদস্যরা। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের উপকণ্ঠে এল প্রাদো কবরস্থানে কঠোর নিরাপত্তার মধ্যে শেষকৃত্য সম্পন্ন হয়। এতে শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার গভীর রাতে ব্যক্তিগত বিমানে যুক্তরাষ্ট্র থেকে রোসারিও পৌঁছান মেসি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। তারা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলের সঙ্গে শেষকৃত্যে অংশ নেন। পরিবারের ব্যক্তিগত পরিসর নিশ্চিত করতে রোববার বিকেল থেকে এল প্রাদো পার্ক সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে শেষকৃত্য ছিল একান্ত পারিবারিক হলেও রোসারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে ভিড় করেন মেসির ভক্তরা। তারা ব্যানার ও শোকবার্তা নিয়ে হাজির হন। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকুন, লিও। আমরা আপনাকে ভালোবাসি।’ রোসারিওর মেয়র পাবলো হাভকিন মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহায়তার জন্য প্রস্তুত ছিল বলেও জানান তিনি। এদিকে হোর্হে মেসির স্মরণে চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব পেশাদার ও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। খেলোয়াড়, কোচ ও রেফারিরাও শ্রদ্ধার নিদর্শন হিসেবে কালো বাহুবন্ধনী পরেন। মেসির ফুটবলে হাতেখড়ির ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ক্লাবটি মেসির শৈশবের একটি পুরোনো ছবি প্রকাশ করে, যেখানে বাবার সঙ্গে সতীর্থদের মাঝে দেখা যায় ছোট্ট মেসিকে। দীর্ঘদিনের অসুস্থতার জটিলতায় শনিবার ভোরে রোসারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রোসারিওতে মেসির শৈশবের দিনগুলো থেকে শুরু করে বিশ্বখ্যাত ফুটবলার হয়ে ওঠা এবং বিশ্বকাপ জয়ের পথচলায় ছেলের পাশে সবসময় গুরুত্বপূর্ণ সহায়কের ভূমিকা পালন করেছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

আপডেট সময় এক ঘন্টা আগে