ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েছে পাকিস্তানের মেয়েরা

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের মতোই একই পথে হেঁটেছে পাকিস্তানের মেয়েরা।
নারী এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এবার ছেলেদের বিপক্ষে খেলেছেন পাকিস্তানের মেয়েরা। ফাতিমা সানারা খেলেছেন আব্দুল কাদির ক্রিকেট একাডেমির ছেলেদের বিপক্ষে। ২০ ওভারের ম্যাচগুলো হয়েছে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে।
ম্যাচগুলো দলের প্রস্তুতিতে বেশ সাহায্য করেছে বলে জানান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।
তিনি বলেন, ‘টুর্নামেন্টের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ছেলেদের বিপক্ষে বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি, যেখানে আমরা চাপের মুখে পড়েছিলাম। এই অভিজ্ঞতা ও শিক্ষা প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নিতে আমাদের সাহায্য করবে।’এবারের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের টুর্নামেন্ট আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে।
দুবাইয়ে আগামী ২৮ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের পর্দা নামবে আগামী ১৩ সেপ্টেম্বর। পাকিস্তান ‘এ’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে ভারত, থাইল্যান্ড ও হংকংকে। তাদের প্রথম ম্যাচ ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েছে পাকিস্তানের মেয়েরা

আপডেট সময় ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬