ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার চেষ্টাকালে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা ওই সংগঠনের নিয়োগ করা ব্যক্তি। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে মোট ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যান্য ঘটনায়ও গ্রেপ্তার রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না- এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, গ্রেপ্তার সবার কথা আমি পিন পয়েন্ট (নিশ্চিত ভাবে) করে বলতে পারব না, তবে এদের অধিকাংশরা হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত অথবা তাদের কতৃক (কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের) দুয়েকজন নিয়োগকৃত ব্যক্তি। যাদের অর্থায়নের মাধ্যমে তাদের দিয়ে কাজগুলো করানো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩

আপডেট সময় ৪ ঘন্টা আগে