ঢাকা
,
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০
যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি
জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার
রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা
এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬
প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা, নিজেই দিলেন সুখবর
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- ৩৪ বার পড়া হয়েছে
অবশেষে সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মা হতে চলেছেন তিনি। পরিচালক রাজ নিদিমরুকে বিয়ের ৬ মাস পর সংসারে নতুন অতিথি আসছে এ তারকা দম্পতির।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সামান্থার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার শারীরিক পরিবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রও গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করে।
বুধবার ‘মা ইন্টি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সামান্থা নিজেই জানান, তিনি মাতৃত্বের পথে রয়েছেন। একই সঙ্গে বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করে কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্যমতে, শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর আবার নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে ফিরবেন।
এর আগে একটি অনুষ্ঠানে আসমানি রঙের টি-শার্ট ও জিন্স পরিহিত সামান্থার উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে আগাম শুভেচ্ছা জানান। কেউ উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দের কথা লিখেছেন, আবার কেউ তার সুস্থ ও সুখী সময় কামনা করেছেন।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সামান্থা বর্তমানে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। এ সুখবর নিয়ে তিনি ও তার স্বামী দুজনেই বেশ আনন্দিত। বিশেষ করে দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছা ছিল অভিনেত্রীর।
উল্লেখ্য, নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত ও শারীরিক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে সামান্থাকে। পরে ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বত্তূরে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এখন তাদের জীবনে নতুন অধ্যায়ের অপেক্ষা।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























