ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। তবে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইবে বলে জানা গেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা কয়েক দিন এ বিষয়ে শুনানি হয়। সে সময় নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে অতীতের মতো কোনো বিতর্কিত রায় দিতে চান না বলে পর্যবেক্ষণ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। সেই ধারাবাহিকতায় বিরতির পর বিষয়টি আবারও শুনানির জন্য আপিল বিভাগে উঠেছে।
পৃথক দুটি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিলের রায় দেন। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হলেও কয়েকটি আইনি জটিলতা থাকায় রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়।
আপিলকারীদের মধ্যে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চার ব্যক্তি। এ ছাড়া নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক আপিল দায়ের করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

আপডেট সময় ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬