ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, এ বছর উচ্চ মাধ্যমিকে যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেননি তাদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে জানুয়ারি থেকে। যদিও ভর্তি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে সোমবার সকালে ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে এক মতবিনিময় সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। এতে আরও সিদ্ধান্ত হয় যে গত বছরের ন্যায় একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, যারা এরই মধ্যে এ কার্যক্রম শুরু করেছে তারা সেটি সমন্বয় করবেন। যাতে সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় সুযোগ পায় সে জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চ্যালেঞ্জ তো সবসময় থাকে। তবে এ জন্য আমরা সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















