ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একটি অনুমোদনহীন পথ দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজ অননুমোদিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছে। এ ঘটনাকে তারা বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় আইআরজিসির নৌবাহিনী একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ে। এর ফলে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। কোনো জাহাজ বা নৌযানকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।’

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের পূর্ব উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইআরজিসি যে জাহাজটির দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে, সেটি একই জাহাজ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইঙ্গিত দেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও দুই পক্ষ যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার বিষয়ে যোগাযোগ বজায় রাখছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির

আপডেট সময় ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬