ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী

বাংলাদেশের দুই কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার জন্য এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান নিজেই তাদের পরিবেশিত একটি গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
এতে উচ্ছ্বাসে ভাসছেন দুই শিল্পী।
শুভ ও নন্দিতা দীর্ঘ দেড় বছর ধরে ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের অধীনে জনপ্রিয় পুরোনো গানগুলো নতুন আঙ্গিকে কাভার করে আসছেন। তাদের পরিবেশনা ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানও।
সম্প্রতি তারা রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে পরিবেশন করেন। গানটি প্রকাশের পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এ আর রহমান। বিষয়টি দুই শিল্পীর জন্য বড় এক স্বীকৃতি হয়ে এসেছে।
May be an image of smiling, guitar, violin and text that says '13:34 arrahman ۵ 13h D Watch full reel X melancholymates, nandita_mahmood nahmood and shuv. 1:03 REIN CONg Send message...' এ প্রসঙ্গে শুভ বলেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি।
যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’
অন্যদিকে এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নন্দিতাও। অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী

আপডেট সময় ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬