ঢাকা
,
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাঁত ব্রাশে মাড়ি থেকে রক্ত? অবহেলা নয়, বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি
তৌসিফের বিপরীতে বিদুষী বর্ণিতা
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল
চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
এসএম সুলতানের ১০৩তম জন্মদিন আজ
অদম্য ইচ্ছাশক্তিতে বিশ্বজয়ী ১০ নারী
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানবেন যেভাবে
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
যুক্তরাষ্ট্র শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি
রাষ্ট্রপতি নির্বাচন : তিন যুগ পর ভোটগ্রহণ
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানবেন যেভাবে
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার। এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন। এরপর শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
ফল জানা যাবে তিনভাবে
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইটের (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) মাধ্যমে শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থী যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল দেখা সম্ভব। যে কোনো মোবাইল নম্বর থেকে পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল সংগ্রহ করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও সংবাদপত্র অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এসএসসির ফল খারাপ হলে বা প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত।
প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে, নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ হতে যাচ্ছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















