ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
মালয়েশিয়ার রাজকন্যার বিয়ে ড্রাইভারের সঙ্গে
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- ২৩ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ও ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাট বিয়ে করেছেন।
গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান ও মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা। জমকালো এ অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে ইসলামি রীতির পাশাপাশি মালয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রথা পালন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতার আগে ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, বিয়ের উপহার প্রদান, বিশেষ মোনাজাত এবং নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি বিশেষ গাউন এবং পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’ পরিধান করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























