ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ২

দক্ষিণ ফিলিপাইনের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি গত দুই মাসে দেশটির স্কুলে ঘটে যাওয়া দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাম্বোয়াঙ্গার অ্যাতেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত একটি স্কুলে এ ঘটনা ঘটে। শহরের মেয়র খাইমার আদান ওলাসো জানান, নিহত দুজনই শিক্ষার্থী। তাদের মধ্যে একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। হামলায় একটি ‘উচ্চক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করা হয়।

এ ঘটনায় নিহতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আর্নাল্ড আন্দালও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে সেখানে আর কোনো সক্রিয় হামলাকারী নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্দাল বলেন, ‘এই মুহূর্তে আমরা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। আর কোনো সক্রিয় হামলাকারী নেই।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই না এ ধরনের আর কোনো ঘটনা ঘটুক। আমাদের সব শিক্ষার্থীর নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিতে চাই।’

এদিকে ফিলিপাইনে গত দুই মাসের মধ্যে এটি স্কুলে গুলির দ্বিতীয় ঘটনা। এর আগে জুন মাসে ট্যাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেখানে দুই শিক্ষার্থী ক্যাম্পাসে গুলি চালালে অন্তত তিনজন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে ফিলিপাইনে এই বন্দুক হামলার ঘটনাটি ঘটল। ওই ঘটনায় এক শিক্ষার্থী স্কুলে গুলি চালিয়ে হামলা চালায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ২

আপডেট সময় ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬