ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে-তথ্য উপদেষ্টা

দেশে সারের সংকট নেই বরং পর্যাপ্ত মজুদ আছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। এ ছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না হয়। দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদাম মজুদ আছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সময় সারের মজুদ ছিল ১৩ লাখ মেট্রিক টন। দেশের কোনো কোনো জায়গায় সার বিতরণে অনিয়মের খবর পত্রিকায় আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটি তারা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সার বিতরুণে কিছুটা অনিয়ম আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা—এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তার বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে সরকার আশা করছে, এটা বেশি দূর এগোবে না। সংবাদ সম্মেলনে গ্যাসের বিভিন্ন তথ্য, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, গ্যাসের যথেষ্ট ভালো একটা অবস্থানে যেতে দুই বছরের মতো সময় লাগবে। তার মানে এই না যে আগের চেয়ে খারাপ থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে-তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬