ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই যুবকের সঙ্গে বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, বসবাসের অনুমতি না থাকা কিংবা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ওই বাংলাদেশি গ্রিসের নাফপ্লিও এলাকায় ধারণ করা একটি ভিডিওতে বাংলাদেশিদের সেখানে যাওয়ার আহ্বান জানান। ওই এলাকায় কাজের সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশ তাদের তল্লাশি করবে না। এমনকি বছরের পর বছর অবৈধভাবে থাকলেও কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তার মতে, এ ধরনের ভিডিও গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল বার্তা ছড়ায় এবং মানব পাচারকারী চক্রের কাজে লাগতে পারে।
এরপর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশিকে শনাক্ত করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং তার বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ জুন তার বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গ্রিসে থাকার অনুমতি পেতে তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে প্রতিবারই তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই আইনজীবী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার গ্রিসে থাকার সুযোগ নিশ্চিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। প্রোটো থেমার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এ সময়ে ফেরত পাঠানোর হার বেড়েছে ২০ শতাংশ। জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ। গ্রিস সরকার অভিবাসন নিয়ন্ত্রণে আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি, অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানো এবং নিজ নিজ দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রোটো থেমা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

আপডেট সময় ১০ মিনিট আগে