ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট ২২৪ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে যাত্রা করেছে। এর মধ্যদিয়ে প্রায় আট বছর পর সিলেট থেকে কোনো বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওমানভিত্তিক সালাম এয়ারের ফ্লাইটটি সকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৭টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সালাম এয়ারের উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে পৌঁছালে আমরা ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সেটিকে স্বাগত জানাই।
পরে সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি মাস্কটের উদ্দেশে ছেড়ে গেছে।’
প্রসঙ্গত, কম বাজেটে মানসম্পন্ন যাত্রী সেবার জন্য ওমানের সালাম এয়ারের আলাদা পরিচিতি রয়েছে। ফলে তুলনামূলক কম খরচে বাংলাদেশি প্রবাসীরা এ রুটে যাতায়াত করতে পারবেন। এতে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ওমান থেকে দেশে ফেরার ক্ষেত্রে সিলেটের যাত্রীদের ঢাকা কিংবা চট্টগ্রামে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।
পাশাপাশি ছুটির মৌসুম, ঈদ ও পারিবারিক জরুরি প্রয়োজেন দ্রুত ফেরার তাদের জন্য সহজ হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

আপডেট সময় ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬