ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। মাত্র চার দিনে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা (প্রায় ১৬ জহাজার টাকা)। ২৯ আগস্ট দাম কমানোর আগে যেখানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, সেখানে সর্বশেষ তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।
অর্থাৎ, ২৯ আগস্টের আগে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২১ হাজার ৯৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬