ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দুর্যোগের এক সপ্তাহ পর গতকাল বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের আরও বলা হয়, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন।
অর্থাৎ দুই দেশের ভয়াবহ বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ জনে। আর নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন। উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পানি ও পাথর জমে বাঁধ ভেঙে যায়। পরে সেই স্রোত ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র ও ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। এদিকে নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

আপডেট সময় ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬