ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন দুজুয়ান

জাপানের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। ঝড়ের প্রভাবে টোকিওসহ দেশটির পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ভূমিধসের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বছরের ২৫তম টাইফুন দুজুয়ানের প্রভাবে ইতোমধ্যে বিমান ও রেল চলাচল ব্যাহত হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছ দিয়ে যাওয়ার সময় পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। ইজু দ্বীপপুঞ্জ, চিবা ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু এলাকায় শনিবার থেকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির কারণে ইজু দ্বীপপুঞ্জের ওশিমা শহরে ভূমিধসের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

টোকিওর মেগুরো এলাকায় ভূমিধস ও বন্যার জন্য চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকার প্রবীণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওশিমা ও ইজু দ্বীপপুঞ্জের কিছু এলাকায় সর্বোচ্চ পাঁচ মাত্রার সতর্কতাও জারি করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাধারণ মানুষকে স্থানীয় কর্তৃপক্ষের সরিয়ে নেওয়ার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে টাইফুনের কারণে জাপানে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার অন্তত ২৭৫টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। টোকিও ও আশপাশের বিভিন্ন রেলপথেও সেবা স্থগিত বা ব্যাহত হয়েছে। টোকাইডো শিনকানসেনেও বিলম্ব ও বাতিলের আশঙ্কা রয়েছে।

ঝড়ের কারণে টোকিও গেম শোর শেষ দিনের আয়োজন বাতিল করা হয়েছে। চিবা শহরে রক ইন জাপান সংগীত উৎসবের সোমবারের অনুষ্ঠানও বাতিল হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্রীড়া আয়োজনের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতাও এক দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কান্তো-কোশিন ও টোকাই অঞ্চলে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হলে অল্প এলাকায় দীর্ঘ সময় ধরে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাত সেপ্টেম্বর মাসের গড় মাসিক বৃষ্টিপাতকেও ছাড়িয়ে রেকর্ড গড়তে পারে।

টাইফুনের প্রভাবে প্রধানমন্ত্রী তাকাইচির যুক্তরাষ্ট্র সফরও বিলম্বিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার মঙ্গলবার নিউইয়র্ক যাওয়ার কথা ছিল। ঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তার যাত্রা কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

আবহাওয়া সংস্থার প্রধান পূর্বাভাস কর্মকর্তা তাকুয়া হোসোমি সতর্ক করে বলেছেন, ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে এরই মধ্যে কোনো কোনো ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি মানুষকে পরিস্থিতি বিবেচনা করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন দুজুয়ান

আপডেট সময় ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬