ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে

দিল্লির জন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের আগেই বিমান থেকে আটক করা হয়েছে ‘ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। শনিবার সকালে তিনি দিল্লিতে অবতরণের পরপরই দিল্লি পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে। বিমানে পুলিশ সদস্যদের প্রবেশের দৃশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সরাসরি সম্প্রচারে তুলে ধরেন দীপকে। এ সময় তার সঙ্গে থাকা দলটির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকেই আটক করা হয়। দীপকের প্রকাশ করা ভিডিওতে বিমানের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন দলটির সদস্যরা। বিমান থেকে যাত্রীদের নামার সুযোগ না দিয়েই কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দিল্লিতে বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে

আপডেট সময় ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬