ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, জীবনে আর কী লাগে : বাদাম বিক্রেতা
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- ১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বসিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রাজু গাজী নামে এক বাদাম বিক্রেতা। বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি।
সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান।
যাওয়ার সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান। আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। এর মধ্যে স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান সরকার প্রধান।
এসময় প্রধানমন্ত্রীকে রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
পরে প্রধানমন্ত্রী সামনের দিকে এগোতে থাকলে একটু সরে এসে বাদাম বিক্রেতা রাজু গাজী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সাথে কথা কলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে।’
আজ সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করার কথা প্রধানমন্ত্রীর। পরে সেখানে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























