ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবারভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আসিফ আকবর দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে মগবাজার বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্কিং করা প্রাইভেটকার লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ওই সময় গাড়িতে ছিলেন না বলে জানান এই সংগীতশিল্পী। আসিফ আকবর বলেন, ‘এ সময় আমি বিশাল সেন্টার শপিং মলের ওপরে থাকা নিজের অফিসে ছিলাম। তবে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম।’ ‘বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। থানা থেকে ঘটনাস্থল পরিদর্শনে টিম পাঠানো হয়েছে’, যোগ করেন এই সংগীতশিল্পী। এদিকে পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট সময় ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬