ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে পালালেন বিএসএফ সদস্যরা
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- ১২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি কৃষকের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশি গ্রামবাসী লাঠি হাতে প্রতিবাদ করলে ককটেল ও গুলি ছুড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।
আজ শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্তবাসী জানান, বুড়িমারী বামনদল সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে বাংলাদেশের কৃষকরা কাজ করছিল। এ সময় বেশ কয়েকজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে কৃষকদের তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তারা লাঠি সোটা দিয়ে নিয়ে কৃষকদের উপর হামলা চালায়। পরে কৃষকরাও লাঠি দিয়ে পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানায় পালিয়ে যেতে বাধ্য হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির টহল দল। বিএসএফের অবৈধ অনুপ্রবেশ এবং গুলি-বোমা বর্ষণের ঘটনার কঠোর ও তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।
তবে এ ঘটনার পর থেকে বামনদল সীমান্তে বিরাজ করছে চরম উত্তেজনা ও আতঙ্ক। সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক বিজিবি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তবে কেন ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে।’
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























