ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- ১২ বার পড়া হয়েছে
ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট লেগ–২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।
বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মার্টিন ফ্রেডরিক।
ফাইনালে প্রথম সেটে ৫০–৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫–৫৪, তৃতীয় সেটে ৫৫–৫২ এবং চতুর্থ সেটে ৫২–৫১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল। চার সেটের লড়াই শেষে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে বুধবার মেয়েদের কম্পাউন্ড দলীয় ইভেন্টের সোনা জিতেছিল বাংলাদেশ। এছাড়া কম্পাউন্ডের পুরুষ দলীয় ইভেন্টে রুপা জেতে আর্চাররা।
আজ মেয়েদের দুটি একক ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকেট জন্য লড়বে বাংলাদেশ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























