ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভের পঞ্চম দিন : মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দিয়েছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিগন্ত গার্মেন্টসের সামনে অবরোধ করেন শ্রমিকরা। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশের বর্জ্য মহাসড়কে এনে সেখানে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এ সময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সব ধরনের যানবাহন এমনকি অটোরিকশা, মোটরসাইকেল চলাচলেও বাধা দিয়ে মহাসড়কে ক্রিকেট খেলছেন তারা। সেখানে উপস্থিত সাংবাদিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও নেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা বাধা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টা থেকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে সড়কে যানচলাচল চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিক্ষোভের পঞ্চম দিন : মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ

আপডেট সময় ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬