ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার-রয়টার্স

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন। সোমবার এ সংক্রান্ত আবেদন করেছেন তিনি। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন হাসিনা। তার আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠিয়েছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত প্রক্রিয়াকরণেরও অনুরোধ করেছেন তার আইনজীবীরা। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও বাধ্যবাধকতা অনুসরণের কথা উল্লেখ করেছেন তারা।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপোড়েনপূর্ণ সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তাকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে। তার প্রত্যাবর্তন সেই সম্পর্কের উত্তেজনা কমানোর সম্ভাবনাও তৈরি করতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার-রয়টার্স

আপডেট সময় ৬ ঘন্টা আগে