ঢাকা
,
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন
আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ
পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান
শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর
২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩
প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- ২৯ বার পড়া হয়েছে
দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির খেলার পুরো নিয়ন্ত্রণ তুলে নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধেই আসে তাদের তিনটি গোল।
ম্যাচের ৫০তম মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি।
এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। আগামী বৃহস্পতিবার ফক্সবরোতে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ের বিপক্ষে।
অন্যদিকে স্বাগতিক কানাডার জন্য এটি বড় হতাশার বিদায়। ম্যাচে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সুযোগ নষ্টের খেসারত দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো কানাডাকে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























