ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের হারে অসুস্থ নারী, হাসপাতালে পৌঁছে দিলেন আর্জেন্টিনা সমর্থক

ফুটবলের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার বৈরিতা বহু পুরনো। তবে সেই প্রতিদ্বন্দ্বিতাকে পাশে রেখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক আর্জেন্টিনা সমর্থক। ব্রাজিলের পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়া এক নারী শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে নজির স্থাপন করেন তিনি।
গতকাল সোমবার রাতে ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের হারের পর ঘটনাটি ঘটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। অসুস্থ হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যান একই বিভাগের সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সহপাঠীদের সঙ্গে বসে খেলা দেখছিলেন এ্যানি। নরওয়ে প্রথম গোল করার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং বমি করেন। ব্রাজিল দ্বিতীয় গোল হজম করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। একপর্যায়ে টানা পাঁচবার বমি ও নিম্ন রক্তচাপ দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। এ সময় দেরি না করে নিজের মোটরসাইকেলে করে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মঈন। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। পরে এ্যানির অন্যান্য সহপাঠীরাও হাসপাতালে পৌঁছান। আর্জেন্টিনা ভক্ত নাইমুল ইসলাম মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে খেলা দেখছিলাম আমরা। নরওয়ে প্রথম গোল করার পরপরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং দুবার বমি করে। এরপর নরওয়ে দ্বিতীয় গোল করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সে পুনরায় বমি করতে থাকে। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’ ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ, একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। বিপদের সময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, সোমবার রাতে অনুষ্ঠিত রাউন্ড অব ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের হারে অসুস্থ নারী, হাসপাতালে পৌঁছে দিলেন আর্জেন্টিনা সমর্থক

আপডেট সময় ১২:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬