ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের দ্বারপ্রান্তে মার্তিনেস

আর মাত্র একটি ম্যাচ। তাতেই আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লিখবেন এমিলিয়ানো মার্তিনেস। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারলেই ৪৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড নিজের নামে লিখিয়ে নেবেন এই তারকা গোলরক্ষক। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড। এবার সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই ফিল্লোলকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলরক্ষক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী মার্তিনেস। ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে শুরু করে চলমান ২০২৬ বিশ্বকাপ-দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন মার্তিনেজ। অন্যদিকে, ফিল্লোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ সালের তিনটি বিশ্বকাপ মিলিয়ে খেলেছিলেন সমান ১৩টি ম্যাচ। চার দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটি নতুন মালিক পেতে যাচ্ছে। রেকর্ডের পথে এগোতে গিয়ে মার্তিনেস পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপের পরিচিত মুখ সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর ফিল্লোলের পাশে জায়গা করে নেন মার্তিনেজ। এখন তার সামনে শুধুই ইতিহাস গড়ার অপেক্ষা। আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকদের তালিকায় এরপর আছেন নেরি পুম্পিদো। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে তিনি খেলেছেন ৯টি ম্যাচ। সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার খেলেছেন ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি এবং দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৯ জন গোলরক্ষক মাঠে নেমেছেন। তবে ফিল্লোলের গড়া উচ্চতায় এতদিন পৌঁছাতে পারেননি কেউ। এবার সেই ইতিহাসে নতুন নাম লেখানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এমিলিয়ানো মার্তিনেস। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় মাইলফলক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইতিহাসের দ্বারপ্রান্তে মার্তিনেস

আপডেট সময় ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬