ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নাতনির মরদেহ বাড়িতে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নানিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৬) এবং অ্যাম্বুলেন্স চালক রাজ হোসেন (২৭)। তবে চালক রাজ হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া নামে এক শিশুর মৃত্যু হয়। পরে স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রাজশাহী থেকে পাবনার মাহমুদপুর গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার সড়াডাঙী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ হোসেন ও বুলু খাতুনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বাসটি জব্দ করেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

পাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬