ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত কারণ দেখিয়ে তিনি গত ২ জুলাই কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্রীয় কমিটি এখনো তার পদত্যাগপত্রের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় গত শুক্রবার (১৭ জুলাই) তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান। পদত্যাগপত্রে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে তিনি উল্লেখ করেন, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে ছাত্ররাজনীতি এবং মূল দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত কারণে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিবেচনায় জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগপত্রে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করেন। দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোলাম কিবরিয়া তাপস শনিবার (১৮ জুলাই) কালবেলাকে বলেন, আমার বয়স এখন ৬৫ বছর। এ বয়সে এসে দলের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই পদত্যাগ করেছি।
তিনি আরও জানান, গত ১৫ জুলাই কেন্দ্রীয় নেতারা জয়পুরহাট সফরে এলে তাদের কাছেও তিনি মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬