ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দ্বন্দের জেরে ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামের দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই হত্যাকান্ড ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে খোকসা থানার ওসি জাকির হোসেন জানান, নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের বাসিন্দা মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ ওরফে আতিক আতিয়ার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার মধ্যে সামাজিক আধিপত্যের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ছালিম হোসেনের লোকজন প্রতিপক্ষ সামিরুলের বাড়িতে হামলা চালায়। পরে রাতে আবার সামিরুল তার দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।

ঘটনা টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) এবং মুল্লুক মন্ডলকে (৩৫) সামিরুলের লোকজন ধরালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয় এবং আহত মুল্লুক মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হত্যাকান্ডের পর এলাকায় বিরাজমান উত্তেজনা নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬