ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ধারের টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা আনতে গিয়ে হত্যার শিকার হয়েছেন আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রি। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আলিনুর ওই এলাকার বাসিন্দা আব্দুল হাই ফকিরের ছেলে। নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, গত রমজানে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিল আলিনুর। দীর্ঘদিন পার হলেও রাজিব ওই টাকা না দিয়ে ঘুরাচ্ছিল। শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন।
জানা গেছে, টাকা আনতে রাত ১০টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (রাজিবের বাড়ির পাশে) গেলে আগে থেকে ওঁত পেতে থাকা রাজিব ও তার লোকজন আলিনুর ও তার ভাই আমিনুরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিৎ কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

ধারের টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

আপডেট সময় ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬