ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
চোখের জলে মাঠ ছাড়লেন মেসি
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা উৎসবে স্পেনের খেলোয়াড়দের উল্লাস দেখার সময় সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে চোখের জল ফেলতে দেখা যায় তাকে।
টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচে আট গোল করা মেসি ফাইনালে কোনো গোল করতে পারেননি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে একমাত্র গোল হজম করে ১–০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা।
এটি ছিল মেসির ক্যারিয়ারে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় পরাজয়। এর আগে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও বদলি খেলোয়াড় মারিও গ্যোটসে জয়সূচক গোল করেছিলেন। আর এবার অতিরিক্ত সময়ে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেস গোল করে আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে দেন।
এই পরাজয়কে আরও আবেগঘন করে তুলেছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও বিশ্বকাপ শুরুর আগে ৩৯ বছর বয়সী এই তারকা ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ।
২০৩০ সালের বিশ্বকাপ শুরু হওয়ার সময় মেসির বয়স হবে ৪২ বছর। টুর্নামেন্ট চলাকালেই তিনি ৪৩ বছরে পা দেবেন। ফলে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসরে এটাই তার শেষ উপস্থিতি হয়ে থাকতে পারে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























