ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গ থেকে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি। ২১ বছর বয়সী বার্কোকে নিয়ে চলতি মৌসুমে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে দল শক্তিশালী করল লন্ডনের ক্লাবটি। এর আগে মরগান রজার্স, ড্যানি ওয়েলবেক, ইমানুয়েল এমেগা, ম্যাকসঁস লাখরোয়া ও মার্কো পালেস্ত্রাকে দলে নিয়েছে তারা।
চুক্তি সম্পন্ন হওয়ার পর বার্কো সরাসরি চেলসির প্রাক্-মৌসুম প্রস্তুতি শিবিরে যোগ দেবেন। আগামী ৫ আগস্ট হংকংয়ে ইতালির ক্লাব জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে চেলসি।
তবে বার্কোকে দলে নিতে কত অর্থ খরচ হয়েছে, তা প্রকাশ করেনি ক্লাবটি।
২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন বার্কো। সেই আসরে স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর এক উত্তপ্ত মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহামের চড়ের শিকারও হয়েছিলেন তিনি।
বিখ্যাত বোকা জুনিয়র্সের যুব একাডেমি থেকে উঠে আসা বার্কো ২০২৪ সালে ব্রাইটনে যোগ দেন। সেখানে মাত্র এক মৌসুম কাটানোর পর ধারে স্ত্রাসবুর্গে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। পরে ফরাসি ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে ভিড়িয়ে নেয়।
এবার স্ত্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দেওয়া দ্বিতীয় খেলোয়াড় হলেন বার্কো। দুটি ক্লাবই টড বোহলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানাধীন। গত মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে এটি ১৩তম খেলোয়াড় লেনদেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























