ঢাকা
,
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন
কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪
চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং
৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি
ভয়ংকর সেপ্টেম্বর
দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি
কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর
শরিফুলকে কাউন্টিতে খেলার অনুমতি দেয়নি বিসিবি
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের পেসার শরিফুল ইসলামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।
জানা গেছে, হাসান মাহমুদের পর শরিফুলেরও কেন্টের ড্রেসিংরুমে যোগ দেওয়ার কথা ছিল। তবে আন্তর্জাতিক ব্যস্ততা এবং শারীরিক চাপের কথা বিবেচনা করে তাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের আশঙ্কা, কাউন্টিতে খেললে শরিফুলের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে এবং এতে তার আন্তর্জাতিক ম্যাচগুলোতে খেলার সক্ষমতা ঝুঁকির মুখে পড়বে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফিস বলেন, 'শরিফুলের সামগ্রিক কাজের চাপ এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। কারণ আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি একদিনের ম্যাচ রয়েছে।'
তিনি বলেন, 'শরিফুল এমন একজন খেলোয়াড়, যে তিন সংস্করণেই খেলে। এর ওপর সে সবেমাত্র হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছে। তাকে চারটি কাউন্টি ম্যাচ খেলার অনুমতি দিলে তার শরীরের ওপর যে চাপ পড়বে, তাতে আমরা উদ্বিগ্ন যে সে সব আন্তর্জাতিক ম্যাচের জন্য পুরোপুরি ফিট থাকতে পারবে কি না।'
নাফিস আরও বলেন, 'এ কারণেই দলীয় ব্যবস্থাপনা ও চিকিৎসা বিভাগ মনে করছে, এই মুহূর্তে তার জন্য ম্যাচ খেলার চেয়ে অনুশীলন করা বেশি গুরুত্বপূর্ণ। এতে সে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকতে পারবে।'
এদিকে কেন্টের পক্ষ থেকে যোগাযোগের পর আরেক পেসার খালেদ আহমেদকে কাউন্টি খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
খালেদকে অনাপত্তিপত্র দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাফিস বলেন, 'খালেদকে কেন্টের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে। সে পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচও খেলেনি।'
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























