ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কিশোর ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছেন। মাত্র ১৬ বছর বয়সেই টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে লিগের ইতিহাসে বিরল কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তারকা। শনিবার রাতে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলিভান। ম্যাচের ৫০তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এটি চলতি মৌসুমে তার তৃতীয় গোল এবং টানা দ্বিতীয় ম্যাচে গোল করার কীর্তি। এই গোলের মাধ্যমে ১৬ বছর বয়সী সুলিভান টানা চার ম্যাচে গোল বা গোলের সুযোগ তৈরিতে অবদান রাখেন। এমএলএসের ইতিহাসে ১৬ বছর বয়সে টানা চার ম্যাচে গোল-অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এমন কীর্তি গড়া তৃতীয় খেলোয়াড়ও সুলিভান। রেড বুলসের বিপক্ষে জয়ে ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোলটি করেন মিলান ইলোস্কি। ২১তম মিনিটে করা ওই গোলে দলটি এগিয়ে যায়। এরপর সুলিভানের গোলের পর ৬৫তম মিনিটে নিল পিয়েরে তৃতীয় গোলটি করেন। ৭৪তম মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনিয়ন। এই জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ফিলাডেলফিয়া ইউনিয়ন। আগস্টে দলটির রেকর্ড এখন তিন জয় ও দুই ড্র।
কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ১৮ বছর বয়স পূর্ণ হলে সুলিভানের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
মেসি, সুয়ারেজদের মতো তারকারা যে লিগে খেলছেন, সেই এমএলএসেই এখন নিজের নামটি আলাদা করে জানান দিচ্ছেন সুলিভান। বয়স মাত্র ১৬, কিন্তু মাঠের পারফরম্যান্স বলছে, সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬