ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদির তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে চার প্রবাসী বাংলাদেশি নিহত হন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চারজনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এরমধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬