ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা মাসুম লুমেন বলেন, ‘বড় আব্বা (চাচা) নম্র, ভদ্র ও সৎ লোক ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া কামনা করছি।’ কর্মজীবনে এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন মনোয়ার হোসেন। চাকরি জীবন শেষে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে নির্বাচিত হন। দশম জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। একাদশ জাতীয় নির্বাচনে পুনরায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যান। তার মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই

আপডেট সময় ১২:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬