ঢাকা
,
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার
রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা
এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬
দেশে ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
বিয়ে হয়নি ইবিতে আটক হওয়া সেই প্রেমিক যুগলের
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ
জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- ২৫ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ এবং পরে ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুটি কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
দেশটির প্রেসিডেন্ট রদ্রিগেজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির চিত্র দেখা গেছে। উপকূলীয় শহর কাতিয়া লা মারের কয়েকটি স্থানে পাহাড়ঘেঁষা ভবন ধসে পড়ার ঘটনাও নজরে এসেছে। আতঙ্কিত মানুষকে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চল। ওই এলাকায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি তেল শোধনাগারও অবস্থিত।
সরকারের তথ্য অনুযায়ী, রাজধানীসহ বিভিন্ন শহর ও জনপদে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থাপনা ধসে পড়েছে। আরও কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর কারাকাসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, এ দুর্যোগের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























