ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার পর এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুজি এলাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে। প্রাকৃতিক এই দুর্যোগের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে স্বস্তির খবর হলো, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এমনকি জাপানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, তারা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভূমিকম্পের পরপরই ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি তাদের বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে। বিশেষ করে টোকিও এবং শিন-আওমোরির মধ্যকার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার পর এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

আপডেট সময় ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬