ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন যে, শনিবার ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে লিওনেল মেসি শুরু থেকেই মাঠে নামবেন না। তিনি বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন।
ক্লাব ফুটবলে যুক্তরাষ্ট্রভিত্তিক দল ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকা ফুটবলার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচ দুটিতে দলের সবকটি, অর্থাৎ পাঁচটি গোলই করেছেন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনা গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ৯১ বছর বয়সী আর্জেন্টাইন রেডিও সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘মেসি শুরুতে বেঞ্চে থাকবে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি, কারণ আপনি আন্তরিক উত্তর পাওয়ার যোগ্য।’
তিনি আরও বলেন, ‘মেসি পরে মাঠে নামবে।’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বের কথা মাথায় রেখে দুর্বল দল নামানো হচ্ছে— এমন ধারণা উড়িয়ে দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচে যারা খেলবে, তারা খেলার যোগ্য বলেই খেলবে। তারাও এই দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনে আমাদের যে পরিশ্রম, তাতে তাদের অবদানও সমান। যখন তারা মাঠে থাকে না, তখনও সর্বোচ্চ চেষ্টা করে।’ তিনি আরও যোগ করেন, ‘সুযোগ পেলে আমি সবাইকে খেলার সময় দিতে চাই, কারণ তারা তা প্রাপ্য। তারাও অসাধারণ খেলোয়াড়।’ দল নিয়ে নিজের দর্শনের কথা জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘একজন কোচ হিসেবে আমার স্বপ্ন হলো, দলে যারা-ই থাকুক না কেন, দলের খেলার মান যেন একই থাকে।’ তিনি বলেন, ‘দলের জার্সি গায়ে থাকলে ম্যাচের গুরুত্ব বড় বিষয় নয়। সবাই জয়ের জন্যই মাঠে নামে। প্রথম দিনের মতো এখনও আমরা একই মানসিকতা ধরে রেখেছি।’ অন্যদিকে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই টানা দুই পরাজয়ে আগেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। তবে শেষ ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ স্কালোনি। তিনি বলেন, ‘জর্ডান সাধারণত পাঁচজন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে খেলে। ম্যাচে কঠিন পরিস্থিতি তৈরি হলে আমরাও কৌশলে পরিবর্তন আনতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কীভাবে খেলছে, তার ওপর ভিত্তি করে প্রয়োজনে আমরা ভিন্ন পরিকল্পনাও গ্রহণ করব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

আপডেট সময় ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬